ব্রাহ্মণবাড়িয়া সদর মৈন্দ স্কুল অ্যান্ড কলেজে কলেজ শাখার যাত্রা শুরু ‎

মৈন্দ স্কুল অ্যান্ড কলেজে কলেজ শাখার যাত্রা শুরু ‎গ্রামীণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা ‎
14615
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

‎গ্রামীণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা

‎ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী মৈন্দ স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে চালু হলো কলেজ শাখা। এর মধ্য দিয়ে মৈন্দ ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের নিজ এলাকায় উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার সুযোগ তৈরি হলো। নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।

‎শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মৈন্দ স্কুল অ্যান্ড কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কলেজ শাখার শুভ উদ্বোধন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব শ্যামল।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি আলোকিত ও আধুনিক সমাজ গঠনের প্রথম শর্ত হলো মানসম্মত শিক্ষা। মৈন্দ স্কুল অ্যান্ড কলেজে কলেজ শাখা চালুর মাধ্যমে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের দোরগোড়ায় উচ্চশিক্ষার সুযোগ পৌঁছে গেল। আশা করি, শিক্ষক ও পরিচালনা পর্ষদ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন।”

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈন্দ স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান।

‎অনুষ্ঠান পরিচালনায় ছিলেন  সৈয়দ মুহাম্মদ রাকিব ও মোবারক হোসাইন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহিরুল হক খোকন (ভিপি জহির), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির  ১নং কার্যকরী সদস্য মোহাম্মদ  হাফিজুর রহমান মোল্লা কচি,  হাজী আবুল বাশার মাস্টার, শাখাওয়াত হোসেন কামাল এবং নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের মূখ্য দিকবিষয়ক ইঞ্জিনিয়ার ও সিনিয়র আর্কিটেক্ট মোহাম্মদ খুরশেদ আলম,  জেলা বিএনপির সদস্য মুহাম্মদ নিয়ামত খাঁন  প্রমুখ।

‎এসময়  উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ,  মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান সরকার, মৈন্দ স্কুলের  সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, হাজী বজলুর রহমান, ফজিলাতুন্নাহার, হাজী আবুল বাশার মাস্টার, আবুল হোসেন মুন্সী, মজলিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম মুন্সী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান,

‎শাখাওয়াত হোসেন কামাল, হাজী মোঃ হাবিবুর রহমান, হাজী জিয়াউল মোস্তফা বাবুল,

‎ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন, মৈন্দ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা মাহমুদ হায়দার, রফিকুল ইসলাম মাস্টার, সৈয়দ জসিম উদ্দিন, সৈয়দ নাজিম, আতাউর রহমান মিশন, মৈন্দ প্রবাসী ঐক্য ফোরামের সভাপতি জাকির হোসেন সাকির মিয়া, মোহাম্মদ আলী মিয়া,  হাফেজ আব্দুল হামিদ হামদু, সাব্বির খানঁ  সহ আরও অনেক নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎পরে প্রতিষ্ঠানের অগ্রগতি, শিক্ষার্থীদের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে কলেজ শাখার উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

‎মৈন্দ স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখা চালুর ফলে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের যে প্রত্যাশা ছিল, তা বাস্তব রূপ পেলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎বক্তারা  বলেন, “স্থানীয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও এলাকার শিক্ষা-প্রয়োজন বিবেচনায় কলেজ শাখা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য শুধু পাঠদান নয়; নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও মানবিক গুণাবলির বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা। মৈন্দ স্কুল অ্যান্ড কলেজকে ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা কাজ করে যাব।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ