ব্রাহ্মনবাড়িয়ায় বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

ব্রাহ্মনবাড়িয়ায় বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মনবাড়িয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি। রবিবার সকালে শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন অফিসের এস.আই.এম.ও ডা. সুবল চন্দ্র সাহা এবং হেলথ সুপারিনটেনডেন্ট মো. মনিরুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। কর্মসূচির প্রথম পর্যায়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদান করা হচ্ছে। পরবর্তী পর্যায়ে টিকাদান কেন্দ্রগুলোর মাধ্যমে জেলার অন্যান্য শিশু-কিশোরদের টিকা দেওয়া হবে। সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া জানান, দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলায়ও এই কার্যক্রম চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলায় ৯ বছর থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ১২ লাখ শিশু, কিশোর ও কিশোরীকে টিকা দেওয়া হবে। তিনি আরও বলেন, “কেউ যাতে টিকাদান থেকে বাদ না যায়, সে জন্য জন্মসনদবিহীন শিশুরাও টিকা পাবে।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ