ভারতের ওড়িশায় হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশায় হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু
ভারতের ওড়িশায় হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরে অবস্থিতএসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের–এর ট্রমা কেয়ার ইউনিটের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) ভোররাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় হাসপাতালের অন্তত ১১ জন কর্মী দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, ভোররাত আড়াইটা থেকে তিনটার মধ্যে আইসিইউতে আগুনের সূত্রপাত হয়। সে সময় সেখানে বেশ কয়েকজন আশঙ্কাজনক রোগী চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

অগ্নিকাণ্ডের পরপরই মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মাহালিং হাসপাতালে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী জানান, আগুন লাগার পর মোট ২৩ জন রোগীকে দ্রুত অন্য বিভাগে সরিয়ে নেওয়া হয়। তবে স্থানান্তরের সময় সাতজন গুরুতর অসুস্থ রোগী মারা যান এবং পরে আরও তিনজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, রোগীদের জীবন বাঁচাতে গিয়ে কয়েকজন হাসপাতাল কর্মী আগুনে দগ্ধ হয়েছেন। তাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। একই সঙ্গে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানা না গেলেও ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ট্রমা কেয়ার ইউনিটের মতো সংবেদনশীল স্থানে এমন দুর্ঘটনা রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

বর্তমানে হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধার করা রোগীদের অন্যান্য আইসিইউ ও সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। এদিকে এই মর্মান্তিক ঘটনায় ওড়িশাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ