ভারতে এক্সবিবি ওমিক্রন, আখাউড়া বন্দরে সতর্কতা

ভারতে এক্সবিবি ওমিক্রন, আখাউড়া বন্দরে সতর্কতা
ভারতে এক্সবিবি ওমিক্রন, আখাউড়া বন্দরে সতর্কতা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ভারতের বিভিন্ন অঞ্চলে আবারও নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ভারত থেকে ফেরা যাত্রীদের মধ্যে করোনার উপসর্গ আছে কি না, তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে।

পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে দেড়শ থেকে দুইশ যাত্রী যাতায়াত করছে। সম্প্রতি ভারতের কিছু অঞ্চলে জেনেটিক সিকোয়েন্স পরীক্ষায় করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট এক্সবিবি শনাক্ত হয়েছে। এ সংক্রমণ যাতে বাংলাদেশে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে স্থলবন্দরে বাড়ানো হয়েছে সতর্কতা।

স্বাস্থ্য বিভাগ জানায়, ভারতফেরত যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা ও উপসর্গ যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত কেউ সংক্রমিত শনাক্ত না হলেও আগাম প্রস্তুতির অংশ হিসেবে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এক্সবিবি ভ্যারিয়েন্টটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে পাঁচগুণ বেশি ভয়ংকর এবং এতে মৃত্যুহারও তুলনামূলক বেশি।

ভারতে এক্সবিবি ওমিক্রন, আখাউড়া বন্দরে সতর্কতা

এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের উপসর্গের মধ্যে রয়েছে—জ্বর, কাশি, মাথাব্যথা, গলা ও জয়েন্টে ব্যথা, নিউমোনিয়া এবং ক্ষুধামন্দা। ভারপ্রাপ্ত ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, ৫ আগস্টের পর যাত্রী পারাপার কিছুটা কমলেও এখনো প্রতিদিন গড়ে দেড়শ থেকে দুইশ যাত্রী বন্দর দিয়ে পারাপার করছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া বলেন, সীমান্তবর্তী এই অঞ্চলে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য বন্দর ব্যবহারকারী যাত্রীদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে সচেতন মহল।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ