মসজিদ কমিটি নিয়ে উত্তেজনা: অপপ্রচার বন্ধের আহ্বান প্রতিষ্ঠাতার

মসজিদ কমিটি নিয়ে উত্তেজনা: অপপ্রচার বন্ধের আহ্বান প্রতিষ্ঠাতার
মসজিদ কমিটি নিয়ে উত্তেজনা: অপপ্রচার বন্ধের আহ্বান প্রতিষ্ঠাতার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বেতাগী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার বেতাগী উপজেলার ছোপখালী তালুকদার বাড়ি সংলগ্ন জামে মসজিদকে কেন্দ্র করে কমিটি গঠন নিয়ে বিরোধ ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) বেতাগী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক লিখিত অভিযোগে মসজিদের প্রতিষ্ঠাতা, জমিদাতা, দীর্ঘদিনের সভাপতি, ইমাম ও খতিব মোঃ আরিফ হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে মসজিদের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছেন।  তার অভিযোগ, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মসজিদের মূল কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়ে অবৈধভাবে নতুন কমিটি গঠনের চেষ্টা করছে।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় মোঃ আব্দুল ছাত্তার তালুকদার নিজেকে মসজিদের সভাপতি দাবি করলেও তিনি নিয়মিত নামাজে অংশগ্রহণ করেন না এবং মসজিদের জন্য কোনো জমি দান করেননি। এছাড়া মোঃ ইব্রাহিম নামের আরেক ব্যক্তি নিজেকে ইমাম হিসেবে পরিচয় দিচ্ছেন। তাদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।

আরিফ হোসেন আরও বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ একটি অনলাইন প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুলে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তার দাবি, মসজিদের জন্য এখন পর্যন্ত কোনো সরকারি অনুদানই বরাদ্দ হয়নি।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে দুঃখ প্রকাশ করে বলেন, ইসলামী ফাউন্ডেশন তার আবেদনটি আমলে না নিয়ে প্রতিপক্ষের আবেদন গ্রহণ করেছে।

সবশেষে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান, প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে যেন বিভ্রান্তি দূর করা হয় এবং এলাকার শান্তিপ্রিয় মানুষ উপকৃত হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ