মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে কক্সবাজারের ঈদগাঁওয়ে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে নতুন পোশাক ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা সোসাইটি। শনিবার দুপুরে উপজেলার বার আউলিয়া বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সিনিয়র সদস্য নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে মাওলানা আব্দুর রহমান আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ, এসআই আজিমুল হক, উপদেষ্টা হামিদুল হক, সংগঠক নুরুল হুদা, বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনারস সোসাইটির মোহাম্মদ রিফাত, ঈদগাঁও ব্লাড ব্যাংক পরিচালক তৌহিদুল ইসলাম, ঈদগাহ মানবিক ফাউন্ডেশন পরিচালক মনির আহমেদ, সাংবাদিক আজিজুর রহমান রাজু, আবু বক্কর চৌধুরী, রবিউল আলম ও কামাল উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময় মানব সেবা সোসাইটির সদস্য, স্থানীয় মুরব্বি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা সংগঠনের ভুয়সী প্রশংসা করে বলেন, গত চার বছরে প্রায় ছয় লক্ষ টাকার মানবিক সহায়তা বিভিন্ন মানুষের মাঝে প্রদান করেছে। প্রবাসী সদস্যদের আর্থিক সহযোগিতা ও সংগঠনের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় এসব কার্যক্রম সম্ভব বলে তারা দাবী করেন।

একইদিন সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান আজাদ ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাশেদ কামাল স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শেষে মাওলানা আব্দুর রহমান আজাদ দোআ- মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ