রংপুরের মিঠাপুকুরে ১০ম শ্রেণির ছাত্রীকে কোচিং সেন্টারে ধর্ষণের অভিযোগ: শিক্ষক গ্রেফতার, এলাকায় উত্তেজনা

রংপুরের মিঠাপুকুরে ১০ম শ্রেণির ছাত্রীকে কোচিং সেন্টারে ধর্ষণের অভিযোগ: শিক্ষক গ্রেফতার, এলাকায় উত্তেজনা
রংপুরের মিঠাপুকুরে ১০ম শ্রেণির ছাত্রীকে কোচিং সেন্টারে ধর্ষণের অভিযোগ: শিক্ষক গ্রেফতার, এলাকায় উত্তেজনা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রংপুরের মিঠাপুকুরে মির্জাপুর ইউনিয়নের বৈরাতি হাট এলাকায় একটি ১০ম শ্রেণির ছাত্রীকে প্রাইভেট পড়ানোর নাম করে ধর্ষণের অভিযোগ উঠেছে চ্যালেঞ্জ কোচিং সেন্টারের শিক্ষক রাকিব মিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাত পর্যন্ত স্থানীয়রা বিক্ষোভ করে কোচিং সেন্টার ঘেরাও রাখে। পরে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, রাকিব মিয়া বৈরাতি হাটে ভাড়া করা একটি রুমে চ্যালেঞ্জ কোচিং সেন্টার পরিচালনা করতেন। তিনি প্রাইভেট পড়ানোর আড়ালে কয়েকদিন ধরে ভুক্তভোগী ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। প্রতিবাদ করলে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিষয়টি গোপন রাখার নির্দেশ দেন। পরে ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানান। একই সাথে আরও কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগও উঠেছে রাকিবের বিরুদ্ধে।

ঘটনার প্রেক্ষিতে স্থানীয়রা আপসের জন্য একটি বৈঠক আয়োজন করেন। বৈঠকে রাকিব ভুক্তভোগীর সঙ্গে সম্পর্ক স্বীকার করে ‘টাইম পাস’ করার কথা জানায়। এতে ক্ষুব্ধ জনতা গভীর রাত পর্যন্ত কোচিং সেন্টার ঘেরাও করে রাখে এবং পরে পুলিশের হাতে রাকিবকে তুলে দেয়।

পুলিশ ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করিয়েছে। স্থানীয়দের দাবী, রাকিবকে দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হোক।

এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এবং স্থানীয়দের সঙ্গে প্রশাসনের কঠোর পদক্ষেপের আহ্বান জানানো হচ্ছে।

 

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ