রাঙ্গুনিয়ায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

 রাঙ্গুনিয়ায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
 রাঙ্গুনিয়ায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

রাঙ্গুনিয়ায় একদিন আগে নিখোঁজ হওয়া মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭) নামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে পারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজারীহাটের পূর্ব পাশে হাজারী বিলের একটি বাঙ্গি ক্ষেত থেকে তার নিথর দেহ পাওয়া যায়।

নিহত শাহেদ ইসলাম পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তিনি পূর্ব সাহাব্দী নগর মহৎ পাড়া গ্রামের বাসিন্দা এবং দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শাহেদ বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে রাতেই রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মঙ্গলবার সকালে স্থানীয়রা হাজারী বিলের বাঙ্গি ক্ষেতে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ