রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট বিএনপির

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় সরাইল উপজেলা প্রশাসনের আয়োজিত একটি অনুষ্ঠান বয়কট করেছে স্থানীয় বিএনপি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন, “মানুষ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে। এই বাস্তবতা বিএনপিকেও মেনে নিতে হবে।”
বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে সরাইল উপজেলা প্রশাসন।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা জামায়াতের আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “গণমাধ্যম এখন শুধু ২৬টি টেলিভিশন চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ নয়। বর্তমানে প্রায় প্রত্যেক মানুষের হাতেই গণমাধ্যম রয়েছে। যারা কোনো বক্তব্য শুনতে চান, তারা তা শুনতে পারবেন। এভাবে কারও বক্তব্য পুরোপুরি বন্ধ রাখা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, তারেক রহমানের বক্তব্য আদালতের আদেশের মাধ্যমে প্রচার নিষিদ্ধ করা হয়েছিল। যদি সেটি গণতন্ত্র না হয়ে থাকে, তাহলে বর্তমান পরিস্থিতিকে কীভাবে গণতন্ত্র বলা যায়?”
উল্লেখ্য, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রধান অতিথি হিসেবে রুমিন ফারহানার উপস্থিতির প্রতিবাদ জানিয়ে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠান বর্জন করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ