শিবপুর অস্ত্র ও ডাকাতি সহ ১৭ মামলার আসামি গ্রেফতার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নরসিংদীর শিবপুর থেকে অস্ত্র ও ডাকাতিসহ ১৭ মামলার আসামি আমিন সরকার ওরফে আমিন ডাকাতকে তার সহযোগীকে গ্রেফতার করেন শিবপুর মডেল থানা পুলিশ। অদ্য ১৪ জুলাই ২০২৫ ইং সোমবার সকালে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, শিবপুর উপজেলার গোবিন্দ গ্রামের মেজবাহ উদ্দিন ওরফে মেসো ডাকাতের ছেলে আমিন সরকার (২৮) ওরফে আমিন ডাকাত এবং ময়মনসিংহের নান্দাইল থানার করাইকান্দি গ্রামের মেনু মিয়ার ছেলে মঞ্জু (৩৪)। যানা যায় উপজেলার গোবিন্দ গ্রামে অস্ত্র ও ডাকাতিসহ ১৭ মামলার পলাতক আসামি আমিন ডাকাত ও তার এক সহযোগীকে নিয়ে নিজ বাড়িতে বসে অন্যত্র ডাকাতি করার পরিকল্পনা করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে ১৭ মামলার আসামি আমিন ডাকাত ও তার সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাদেরকে পুলিশি প্রহরায় আদালতে প্রেরণ করা হয়। এছাড়া নরসিংদীতে চুরির মামলায় গ্রেফতারকৃত এক আসামী আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অদ্য ১৪ জুলাই ২০২৫ ইং সোমবার দুপুরে নরসিংদীর জেলা জজ আদালতের (ম্যাজিস্ট্রেট) কোর্টে এ ঘটনা ঘটে। পলায়নকারী আসামী রিয়াজুল ইসলাম ওরফে  হৃদয় (২৫) রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে। আদালত ও পুলিশ পরিদর্শক মোঃ সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এই সুযোগে কাঠগড়ায় অবস্থানরত অটোরিকশা চুরির মামলার গ্রেফতার হওয়া আসামী রিয়াজুল ইসলাম ওরফে হৃদয় পুলিশের চোখ ফাঁকি দিয়ে কাঠগড়া থেকে নেমে পালিয়ে যায়। সে গত ৭ জুলাই অটোরিকশা চুরি মামলার আসামী হিসেবে গ্রেফতার করেন রায়পুরা থানা পুলিশ। তিনি আরও বলেন, ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল তাকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ