শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কুড়িগ্রামে আটক-১

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কুড়িগ্রামে আটক-১
শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কুড়িগ্রামে আটক-১
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কুড়িগ্রামে আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইম আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন, জেলার ভুরুঙ্গামারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (২৩ মার্চ) বিকেলে ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া গ্রামের আট বছরের ওই শিশু ছাগলের জন্য বাড়ী অদূরে ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে যায়। এসময় একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র সাইম আলী শিশুটিকে ফুসলিয়ে ঘাস কাটা শেখানোর ছলে ভুট্টা ক্ষেতের ভেতরে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সাইম পালিয়ে যায়। পরে যৌন নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে তার বাড়িতে আনা হলে মা-বাবাকে সব ঘটনা জানায়।
ঘটনায় সোমবার শিশুটির মা বাদী হয়ে সাইমের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হলে। ভূরুঙ্গামারী থানা পুলিশের ওসির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইমকে গ্রেফতার করে।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ