শ্রমিকের অধিকার আদায়ে নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি, রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের

শ্রমিকের অধিকার আদায়ে নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি, রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের
শ্রমিকের অধিকার আদায়ে নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি, রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নতুন বন্দোবস্তের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য হিস্যা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন সংসদে বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, মানুষের অধিকার আদায়ের জন্য যেসব অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্তমান সরকার তা বাস্তবায়ন করেনি। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশের রাজনীতিতে যারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি; বর্তমান সরকারকেও সেই বিষয়টি মনে রাখতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় শ্রমিকদের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। রাজনীতি, অর্থনীতি ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

জাতীয় ঐক্যের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, তারা একটি নতুন জাতীয় ঐক্যের পথে এগিয়ে যাচ্ছেন। তবে কেবল সংসদে সীমাবদ্ধ না থেকে রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

বর্তমান সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধ পরিস্থিতির কারণে জাতীয় ঐক্য জরুরি হলেও সরকার সেই ঐক্য নষ্ট করেছে। শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি বলেন, গণআন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে, যাতে জুলাই সনদসহ শ্রমিকদের সব দাবি বাস্তবায়ন করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ