সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি।

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি।
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি।
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ: তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন ৮নং ওয়ার্ড তরং গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি আর নেই। শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৩ ছেলে,৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের বড় ছেলে সাংবাদিক সামছুল আলম আখঞ্জি টিটু জানান,শনিবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা ও নামাজের জানাজা শেষে শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের পঞ্চায়েতি গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
উল্লেখ্য,তিনি তরং সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে চাকরি শুরু এবং অবসরে যান। তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও আত্বীয় স্বজনসহ বিশিষ্টজনেরা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ