সিংড়ায় দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সাথে ইউএনও’র প্রথম মতবিনিময় সভা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নাটোরের সিংড়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সাংবাদিকদের সাথে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় ইউএনও কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

নবাগত ইউএনও তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, জাতির বিবেক। সিংড়ায় এসে কাজ শুরু করতে আপনাদের সহযোগিতা চাই। সিংড়ার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন—সবক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করতে চাই। সবাইকে নিয়ে সিংড়ার মানুষের কল্যাণে কাজ করবো।

সভায় উপস্থিত ছিলেন—
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী,সিংড়া উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যাপক আখতারুজ্জামান, সদস্য সচিব সাইফুল ইসলাম,সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জুলহাস কায়েম,সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ,
সিংড়া আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন আরিফ, সৌরভ সোহরাব, রবিন খান, ইব্রাহিম আলীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, নতুন ইউএনও বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের বাড়ি যশোর জেলায়। এর আগে তিনি রাজশাহীর এনডিসি, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ