সীতাকুণ্ড ইকোপার্কে গলাকাটা শিশুর মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত জোরদার

সীতাকুণ্ড ইকোপার্কে গলাকাটা শিশুর মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত জোরদার
সীতাকুণ্ড ইকোপার্কে গলাকাটা শিশুর মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত জোরদার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক থেকে গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার হওয়া শিশুটি শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল। মঙ্গলবার ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন শিশুটির চাচা মো. রমিজ।

এর আগে রোববার সকালে সীতাকুণ্ড ইকোপার্ক-এর ভেতর থেকে গলাকাটা অবস্থায় তাকে উদ্ধার করেন সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

ঘটনার পরদিন শিশুটির মা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, শিশুটির বাড়ি সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মছজিদদা এলাকায়, যা ঘটনাস্থল থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। কীভাবে এত ছোট একটি শিশু সেখানে পৌঁছাল, তাকে অপহরণ করা হয়েছিল কি না বা পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে কি না—এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ