হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মানবতার কল্যাণে আমাদের পথচলা — এই স্লোগানকে সামনে রেখে হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়ার কাউতলীস্থ স্বপ্নতরী কনভেনশন হলে আয়োজিত পরিচিতি ও আলোচনা সভায় জেলার প্রায় ৪০টি মানবিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

নবনির্বাচিত সভাপতি দেলোয়ার হোসাইন মাহদী বলেন,

হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশ একটি চতুর্মুখী মানবিক সংগঠন, যা গত এক বছরে তার কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করেছে। তাই মানুষের প্রত্যাশা এখন আরও বেশি। আমরা ধাপে ধাপে এসব প্রত্যাশা পূরণে কাজ করবো ইনশাআল্লাহ। আমি আশাবাদী, নতুন কমিটিকে সঙ্গে নিয়ে মানবিক কাজের এক নতুন দ্বার উন্মোচন করবো, যা গোটা বাংলাদেশে প্রশংসিত হবে ইনশাআল্লাহ।

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহা. রাশেদুল ইসলাম বলেন,

কেন্দ্রীয় কমিটিতে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্ব ও এক বড় দায়িত্ব। আমি চাই এই সুযোগ মানুষের কল্যাণে কাজে লাগাতে। আমরা ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি বন্ধে উদ্যোগ নেওয়া, সরকারি হাসপাতালে সহানুভূতিশীল সেবা নিশ্চিত করা, পাসপোর্ট অফিসে হয়রানি বন্ধ, রাস্তা-ঘাট উন্নয়ন, প্রশাসনকে সহযোগিতা এবং গরিব-দুঃখী মানুষের কর্মসংস্থান তৈরির মতো কাজে অগ্রণী ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বায়জিদ আহমাদ ফারদিন বলেন,

অল্প সময়ের মধ্যেই হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশ মানুষের কাছে একটি সমাদৃত নাম হয়ে উঠেছে। আলহামদুলিল্লাহ, নতুন মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে। আমি আশাবাদী, এই কমিটি মানবিক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

সভা শেষে নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সভাপতি: দেলোয়ার হোসাইন মাহদী

সিনিয়র সহ-সভাপতি: মঈনউদ্দীন তানজিব লাল

সহ-সভাপতি: যোবায়ের খান মূর্তজা, তাসিন আরাফাত তনয়, সাবেক হোসাইন, ইকরামুল হাসান রকি

 

সাধারণ সম্পাদক: মুহা. রাশেদুল ইসলাম

যুগ্ম সাধারণ সম্পাদক: মিয়া মুহাম্মাদ শাহরিয়ার, এইচ. টি. নিজাম, নাহীদুল হাসান

সাংগঠনিক সম্পাদক: আব্দুর রহমান অপু

সহ-সাংগঠনিক সম্পাদক: এইচ এম হাসান মাহমুদ, আমির হামজা, মোঃ জাকারিয়া

 

অর্থ সম্পাদক: আফরোজা খানম মিতু

দপ্তর সম্পাদক: মুফতী আব্দুল হাফিজ

স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক: মোঃ আনিসুর রহমান

সামাজিক উন্নয়ন সম্পাদক: এস এম মাসুদ

সংস্কৃতি সম্পাদক: মুহাম্মাদ জুবায়ের

ক্রীড়া সম্পাদক: রবিউল ইসলাম খায়রুল

আইটি ও প্রযুক্তি সম্পাদক: মাও. আমিনুল ইসলাম

ধর্মীয় ও নৈতিকতা সম্পাদক: সুহাইল আহমাদ

প্রচার সম্পাদক: মাসউদুর রহমান

মহিলা বিষয়ক সম্পাদক: সাথী ইভা

যুব বিষয়ক সম্পাদক: মহিউদ্দিন পায়েল

 

উপদেষ্টা:

মোঃ ইব্রাহিম খান সাদাত, মোঃ লিটন হোসাইন জিহাদ, মোঃ তাহের উদ্দিন ভূঁইয়া,

মোঃ আল-আমিন শাহিন, মোঃ সানাউল্লাহ সানি, খ ম হারুনুর রশীদ ডালী,

মোঃ আজির উদ্দিন সরকার (সুমন), এড. তাহমিদ-বিন-রহমান, আমির খসরু খাদেম প্রতীক

 

সহকারী পরিচালক: আবু বকর মুহাম্মাদ আইমান

 

উক্ত আলোচনা সভায় বক্তারা নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, মানবতার সেবায় হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশ ইতোমধ্যেই একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ