নিয়ম মেনেই পদ্মা সেতু পার হচ্ছেন বাইকাররা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দ্বিতীয়বারের মতো পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে নিয়ম মেনেই পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোর রাত থেকেই মোটরসাইকেল আরোহীদের ঢল নামে মাওয়া টোলপ্লাজা প্রান্তে। নির্দিষ্ট লেনসহ মাওয়া টোল প্লাজার দুইটি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল। দীর্ঘদিন পর সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছে তারা। এসময় একে অন্যকে নিয়ম মানার বিষয়ে উৎসাহ দেওয়ার চিত্র দেখা যায়।

সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী বলেন, ‘মোটরসাইকেলের টোল আদায়ে একটি কাউন্টার ব্যবহারের কথা থাকলেও বাড়তি চাপের কারণে দুটি কাউন্টার দিয়ে টোল আদায় করা হচ্ছে। প্রতি মিনিটে দুটি কাউন্টার দিয়ে ২৫-৩০টি মোটরসাইকেল সার্ভিস এরিয়া লেন দিয়ে পদ্মা পার হচ্ছে।’

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী বলেন, ‘সর্বশেষ আড়াই ঘণ্টায় প্রায় তিন হাজার মোটরসাইকেল আরোহী মাওয়া টোল প্লাজা অতিক্রম করে। এখন পর্যন্ত মোটরসাইকেল আরোহীরা নিয়ম মেনে পারাপার হচ্ছে।’

পদ্মা সেতু পার হতে বাইকারদের মানতে হবে যেসব শর্ত

  • নির্ধারিত টোল দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমার মধ্যে সেতু পারাপার করতে হবে।
  • নির্ধারিত টোলবুথ ও নির্ধারিত লেন দিয়ে চলাচল করতে হবে।
  • কোনো অবস্থাতেই লেন পরিবর্তন বা ওভারটেক করা যাবে না।
  • চালক ও আরোহীকে হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হবে।
  • কোনো অবস্থাতেই সেতুর ওপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না।
  • চালকসহ সর্বোচ্চ ২ জন মোটরসাইকেলে চড়তে পারবে।
পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ