তার পাপ হবে, আমার কিছুই হবে না

তার পাপ হবে, আমার কিছুই হবে না
তার পাপ হবে, আমার কিছুই হবে না
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের অসংখ্য সফল সিনেমায় অভিনয়ের পাশাপাশি টালিউডেও সমানভাবে ব্যস্ত তিনি। শুধু পর্দাতেই নয়, সামাজিক মাধ্যমেও বেশ সরব জয়া। নিজের নানান মুহূর্ত ও ছবি প্রায়ই ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।

তবে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার কারণে কখনও কখনও বুলিংয়ের মুখেও পড়তে হয় এই অভিনেত্রীকে। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বাদশ পর্বে সে বিষয়েই খোলামেলা আলোচনা করেছেন তিনি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পডকাস্টে বিশেষ অতিথি হয়ে হাজির হয়েছিলেন জয়া।

বুলিং প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয়না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনি হয়তো পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।’

তীতের প্রতি নিজের টান নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার ভাষায়,‘আমি পুরনোতে বাঁচি। যা কিছু পুরনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরত্বপূর্ণ। অতীত সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতু বন্ধন।’

উল্লেখ্য, ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। অনুষ্ঠানটি প্রচার হবে আগামী শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ