তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আলুর ক্ষেত থেকে ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আলুর ক্ষেত থেকে ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার।
তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আলুর ক্ষেত থেকে ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার।
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার , ঢাকা : রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মনজুরুল ইসলাম (৪৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজার সংলগ্ন একটি আলু ক্ষেত থেকে তার মাটিচাপা দেওয়া মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মনজুরুল ইসলাম কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি মনজুরুল। আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয়রা আলু ক্ষেতের পাশের একটি তামাক ক্ষেতে রক্ত ও এক জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। নিখোঁজ মনজুরুলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্যান্ডেলগুলো শনাক্ত করেন। তবে সেদিন অনেক খোঁজাখুঁজির পরেও তার মরদেহের হদিস পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার দুপুরে রামপুরা পীরের মাজার এলাকার আলু ক্ষেতে অস্বাভাবিকভাবে খোঁড়া নরম মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে মনজুরুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। নিখোঁজ ইলেকট্রিশিয়ানের পরিবার মরদেহটি মনজুরুলের বলে শনাক্ত করেছে। সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ