অবাধ্য সন্তান মাতা–পিতার মুখের ভাষা কেড়ে নেয়

লেখক: মুফতি খাদেমুল ইসলাম নূর ক্বাসেমী
প্রকাশ: ৪ মাস আগে

কিছু সন্তান আছে যারা মাতা–পিতার মুখের ভাষা কেড়ে নেয়। বৃদ্ধ বয়সে মাতা–পিতা কিছু বলতে চাইলে তাদের মুখ বন্ধ করে দেয়।
“اولاد کی نافرمانی والدین کے دل کو جلا دیتی ہے اور ان کی دعائیں رکوا دیتی ہے”

অর্থাৎ: সন্তানের অবাধ্যতা পিতামাতার হৃদয় পুড়িয়ে দেয় এবং তাদের দোয়া বন্ধ হয়ে যায়।

কিয়ামতের আলামত: সন্তানের বেয়াদবি সহিহ বুখারি ও মুসলিমে বর্ণিত বিখ্যাত হাদিসে রাসূল ﷺ বলেন:
“أَنْ تَلِدَ الأَمَةُ رَبَّتَهَا”
অর্থাৎ: “দাসী তার মালিককে জন্ম দেবে।”

ইমাম নববী (রহ.) ব্যাখ্যা করেন— এর মানে হলো সন্তান এমন আচরণ করবে যেন মা তার দাসী আর সে প্রভু।
সমাজের স্বাভাবিক সম্পর্ক উল্টে যাবে, মা হবে অপমানিত আর সন্তান হবে উদ্ধত।
এটি উম্মতের নৈতিক অধঃপতনের বড় আলামত।

কুরআনের নির্দেশ: মাতা–পিতার প্রতি দয়া ও বিনয়

আল্লাহ তায়ালা বলেন:

وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا ‎﴿الإسراء: 24﴾

অর্থাৎ: “তুমি তাদের প্রতি দয়ার বশে বিনয়ের ডানা ঝুঁকিয়ে দাও এবং বল— হে আমার রব! তাঁদের প্রতি দয়া কর, যেমন তাঁরা আমাকে ছোটকালে লালন করেছেন।”

(ক) “বিনয়ের ডানা নামানো” মানে সর্বোচ্চ কোমলতা ও নম্রতা।
(খ) শুধু মুখে নয়, অন্তরের গভীর থেকে তাঁদের জন্য দোয়া করা।

রাসূল ﷺ–এর সতর্কবাণী :

রাসূল ﷺ বলেছেন : “তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না— (১) পিতামাতার অবাধ্য সন্তান, (২) যিনি মানুষের উপকার স্মরণ করান, (৩) মদপানকারী। আল্লাহ কিয়ামতের দিন তাঁদের দিকে দৃষ্টিও দেবেন না।”

এছাড়াও বর্ণিত হয়েছে:
جو اولاد والدین کی زبان بند کرے، وہ دنیا و آخرت میں رسوائی کمائے”
অর্থাৎ: যে সন্তান মাতা–পিতার মুখ বন্ধ করে দেয়, সে দুনিয়া ও আখিরাতে লাঞ্ছনা অর্জন করে।

বাস্তব শিক্ষা: খেদমতের মাধ্যমে সন্তুষ্টি

ভারতের দেওবন্দে এক চায়ের দোকানের দেয়ালে লেখা ছিল:
“الله کو راضی کرو عبادت سے
اور بندوں کو راضی کرو خدمت سے

অর্থাৎ : “আল্লাহকে রাজি করো ইবাদতের মাধ্যমে, আর বান্দাকে রাজি করো খেদমতের মাধ্যমে।”

মাতা–পিতা আল্লাহর দেওয়া বিশেষ নেয়ামত।
তাঁদের খেদমতের দ্বারা—
(ক) রবের সন্তুষ্টি অর্জন হয়।
(খ) অন্তরে শান্তি আসে।
(গ) দুনিয়ায় রিজিক বৃদ্ধি পায়, আখিরাতে পুরস্কার মেলে।

উপসংহার

(ক) মাতা–পিতা জীবিত থাকতে তাঁদের কদর করুন।
(খ) তাঁদের সাথে কোমল আচরণ করুন।
(গ) মনে রাখুন— তাঁদের সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে।

আপনার মহব্বতের ডানা বিছিয়ে দিন, আপনার নেক ব্যবহারই হবে মাতা–পিতার শান্তির কারণ।