অটোপাশের দাবিতে বিক্ষোভ: ফের হামলার শিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

অটোপাশের দাবিতে বিক্ষোভ: ফের হামলার শিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অটোপাশের দাবিতে বিক্ষোভ: ফের হামলার শিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

অটোপাশের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে আবারও হামলার শিকার হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে গাজীপুর ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে আন্দোলনকারী ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা উপাচার্যের গাড়ি বহরে হামলা চালায়। এতে তিনি শারীরিকভাবে নাজেহালের শিকার হন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ২০২২ সালের স্নাতক (পাস) ও ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা অটোপাশের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল। সোমবার উপাচার্য ক্যাম্পাস ত্যাগ করলে শিক্ষার্থীরা তার গাড়ির গতিরোধ করে এবং হামলা চালায়।

এর আগে গত বছরের ২১ মে একই দাবিতে আন্দোলনের সময়ও শিক্ষার্থীদের হামলায় আহত হয়েছিলেন উপাচার্য ড. আমানুল্লাহ।

ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের অন্যায্য দাবি মেনে নেওয়ার সুযোগ নেই। অটোপাশের মতো সিদ্ধান্ত শিক্ষার মান ধ্বংস করে দেবে।”

তিনি আরও জানান, শিক্ষার গুণগত মান রক্ষায় ভবিষ্যতে অটোপাশ ও গ্রেস নম্বর দেওয়ার প্রবণতা নিরুৎসাহিত করা হবে এবং এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

উপাচার্য হুঁশিয়ারি দিয়ে বলেন, একবার অটোপাশ চালু হলে দেশের পুরো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পরীক্ষা পদ্ধতি বজায় রাখার সিদ্ধান্তেই অনড় রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ