আওয়ামী লীগ নেতাদের জামিন ও কার্যালয় খোলা নিয়ে জামায়াতের উদ্বেগ

আওয়ামী লীগ নেতাদের জামিন ও কার্যালয় খোলা নিয়ে জামায়াতের উদ্বেগ
আওয়ামী লীগ নেতাদের জামিন ও কার্যালয় খোলা নিয়ে জামায়াতের উদ্বেগ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

জুলাই গণহত্যার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের জামিন ও দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন স্থানে কার্যালয় খুলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নেতাদের একের পর এক জামিন দেওয়া হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় দলটির কার্যালয় পুনরায় খুলে দেওয়ায় দেশবাসীর মধ্যে শঙ্কা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এসব পদক্ষেপ দেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত। তিনি অবিলম্বে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। তা না হলে জামিনে মুক্ত ব্যক্তিরা পুনরায় সহিংসতায় জড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করেন।

বিবৃতিতে তিনি জামিনপ্রাপ্ত কয়েকজন নেতার নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রসঙ্গ তোলেন এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে খুলে দেওয়া কার্যালয়গুলোর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে কঠোর গণপ্রতিরোধের হুঁশিয়ারিও দেন তিনি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ