ইফতারির ঐতিহ্য নিয়ে আসছে ‘এ কালের হাতে সেকালের সাথে’

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রমজানের ইফতার, সাহরি, দিনভর রোজা রাখার বিধি মাসব্যাপী আমেজ তৈরি করে আসছে। এর মধ্যে ইফতারি সব সময়ই নতুন নতুন আবেদনে হাজির হয়েছে বিভিন্ন সময়ে। বর্তমান প্রজন্মের কাছে আমাদের ইফতারির ঐতিহ্য অনেকাংশেই হারিয়ে যেতে বসেছে।

 

তবে সেই সময় সেই ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসতেই ‘দীপ্ত প্লে’ নির্মাণ করছে চারটি শর্টফিল্ম। ছোট ছোট গল্পের আবহে, রমজানের চার সপ্তাহে অবমুক্ত হতে যাওয়া এই শর্টফিল্মগুলোতে যেমন থাকবে ইফতারির ঐতিহ্য, তেমনই দেখা যাবে প্রজন্মের ভেতর বোঝা না-বোঝার টানাপোড়েনও।

 

বিজ্ঞাপন

 

 

নতুন ধরনের এ কাজগুলো দর্শকহৃদয় জয় করবে বলে মনে করেন দীপ্ত প্লে’র প্রধান মোহাম্মদ আবু নাসিম। তিনি জানান, যে কোনো ঐতিহ্য সম্পর্কেই আমাদের জানা উচিত। সেটি যদি গল্পের মাধ্যমে জানা যায় তাহলে তো আর কথাই নেই। এই রমজানে দর্শক নতুন কিছু পাবে, সে আশাই করছি।

 

শর্টফিল্মগুলো পরিচালনা করছেন খাইরুল বাশার কাব্য। চিত্রনাট্য তৈরি করেছেন আহমেদ খান হীরক ও ফাহমিদুর রহমান। খুব দ্রুতই দর্শক দীপ্ত প্লে’তে শর্টফিল্মগুলো দেখতে পাবেন।

 

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ