ঐতিহাসিক কুরআন দিবসে সিংড়ায় শিবিরের কুরআন বিতরণ

ঐতিহাসিক কুরআন দিবসে সিংড়ায় শিবিরের কুরআন বিতরণ
ঐতিহাসিক কুরআন দিবসে সিংড়ায় শিবিরের কুরআন বিতরণ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সিংড়া (নাটোর) প্রতিনিধি : ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় পবিত্র কুরআন বিতরণ করেছে ছাত্রশিবির। রোববার (১১ মে) বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় জামায়াত কার্যালয়ে আলোচনা সভা ও কুরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আফতাব আলী।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান ফরহাদের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. আল-আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, সিংড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ, জেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।

ঐতিহাসিক কুরআন দিবসে সিংড়ায় শিবিরের কুরআন বিতরণ

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮৫ সালের ১০ এপ্রিল ভারতে পবিত্র কুরআনকে বাজেয়াপ্ত করার জন্য রিট পিটিশন দায়ের করা হয়। ফলে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে সারাবিশ্বের তৌহিদী জনতা। চাঁপাইনবাবগঞ্জে ১১ মে প্রতিবাদ মিছিলে পুলিশ গুলী ছুড়লে ৮ জন ভাই শাহাদাতবরণ করেন। সেই থেকে কুরআনের জন্য জীবন দেওয়ার এই দিনটিকে ইসলামী ছাত্রশিবির কুরআন দিবস হিসেবে পালন করে আসছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ