গোপালগঞ্জ হোটেল কক্ষে রাজবাড়ীর আলহাম মিয়ার লাশ উদ্ধার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জ শহরের জিমি হোটেলের একটি রুম থেকে আলহাম মিয়া (৬১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে ওই হোটেলের ৫০৫ নং রুম থেকে আলহাম মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ থানার ওসি মোঃ শাহ আলম জানান, গত ২৫ নভেম্বর অফিসিয়াল কাজের জন্য রাজবাড়ী থেকে গোপালগঞ্জে এসে জেলা শহরের জিমি হোটেলে ওঠেন আলহাম মিয়া।

পরবর্তী সময়ে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে একাধিকবার ডাকাডাকি করেও কোন সাড়া-শব্দ পাননি।

হোটেল কর্তৃপক্ষ পরে পুলিশকে খবর দেয়।

পুলিশ হোটেলে এসে ৫০৫ নম্বর রুমের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।

এসময় মৃত ব্যক্তির কাছে থাকা কয়েকটি আইডি কার্ড ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

মরদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

মৃত আলহাম মিয়া (৬১) রাজবাড়ী জেলার সদর উপজেলার কাজীকান্দা গ্রামের ইউছুব মোল্যার ছেলে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ