জাতীয়তাবাদের কথা বলেও বিদেশিদের মনোনয়ন—নির্বাচনী জনসভায় আসিফ মাহমুদের অভিযোগ

জাতীয়তাবাদের কথা বলেও বিদেশিদের মনোনয়ন—নির্বাচনী জনসভায় আসিফ মাহমুদের অভিযোগ
জাতীয়তাবাদের কথা বলেও বিদেশিদের মনোনয়ন—নির্বাচনী জনসভায় আসিফ মাহমুদের অভিযোগ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, জাতীয়তাবাদের কথা বললেও একটি রাজনৈতিক দল বিদেশি নাগরিকদের মনোনয়ন দিয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে একটি দল বলছে—১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, যা থেকে ১২ তারিখের পর চাঁদাবাজি বৈধ—এমন বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আসিফ মাহমুদ আরও বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করাই এখন জনগণের লক্ষ্য হওয়া উচিত।

সকাল সাড়ে ৯টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার কার্যক্রম শুরু হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

আয়োজকেরা জানান, শেষ পর্যায়ের এই জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকে ভোট চান।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ