ঢাকায় এসি মেরামত করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ২

আগুন: ফাইল ফটো
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বিশেষ প্রতিনিধি:

রাজধানীর মিরপুরে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের সময় বিস্ফোরণে এক টেকনিশিয়ান ও তাঁর সহকারী দগ্ধ হয়েছেন। সোমবার রাত নয়টার দিকে ৬০ ফিট এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধ দুজন হলেন টেকনিশিয়ান কামরুজ্জামান জাহিদ (২৫) ও তাঁর সহকারী শিহাব ভূঁইয়া (২৫)। রাত সাড়ে ১০টার দিকে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দুজনকে হাসপাতালে নিয়ে যান আতিকুর রহমান নামের এক ব্যক্তি। তিনি জানান, দগ্ধ দুজন তাঁর প্রতিষ্ঠানে কাজ করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দুজনের হাত, পা, বুকসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। দুজনেই চাঁদপুর মতলবের বাসিন্দা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ