নির্বাচন আর বানচাল করা যাবে না, জনগণ জেগে উঠেছে — ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

নির্বাচন আর বানচাল করা যাবে না, জনগণ জেগে উঠেছে” — ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
নির্বাচন আর বানচাল করা যাবে না, জনগণ জেগে উঠেছে” — ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকরা দেশ ও জনগণের পক্ষে কাজ করেন এবং সত্য কথা তুলে ধরেন। নির্বাচন বানচাল করার চেষ্টা সব সময়ই থাকে, তবে এবার সেই চেষ্টা সফল হবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ এখন জেগে উঠেছে—এই জাগরণ আর কেউ থামাতে পারবে না।

নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে তিনি আহ্বান জানান, ভোটের দিন সবাই যেন ভোটকেন্দ্র পাহারা দেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে।

তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের ব্যানার হাতে নিয়ে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান।

পথসভা চলাকালে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়, যখন ঠাকুরগাঁওয়ের শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকের সঞ্চিত অর্থ ও নিজ হাতে পালিত মুরগির কয়েকটি ডিম বিএনপি মহাসচিবের হাতে তুলে দেন। এতে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ