নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর সমন্বয়ে চেকপোস্ট স্থাপন ও নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
চেকপোস্টে তল্লাশিকালে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন অপরাধে একাধিক যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়। এ সময় তাৎক্ষণিকভাবে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়া এবং রেজিস্ট্রেশনবিহীন যানবাহন আটক করা হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। জননিরাপত্তা রক্ষা এবং ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এই বিশেষ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
পুলিশ প্রশাসন সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ থানায় তথ্য দেওয়ার আহ্বান
নির্বাচন ঘিরে নাশকতা রোধে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কঠোর নজরদারি
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
তিতাস নদী উদ্ধারে একসাথে কাজের অঙ্গীকার, পরিদর্শনে জেলা প্রশাসক
বুধবার, ৫ নভেম্বর ২০২৫

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।