পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোবারকবাদ জানালেন মো: আল মামুন হোসেন জুয়েল

লেখক: মোঃ তারেক রহমান
প্রকাশ: ১ বছর আগে

সিরাজগঞ্জ প্রতিনিধি, পবিত্র ঈদুল আযহার পবিত্র উপলক্ষে দেশবাসীসহ শাহজাদপুর বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাহজাদপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক ও গভর্নিং বডি জামিরতা ডিগ্রী কলেজের সভাপতি মো: আল মামুন হোসেন জুয়েল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,

“কোরবানির মহান আদর্শ ও আত্মত্যাগের শিক্ষা নিয়ে ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। এই ঈদ শুধু আনন্দ ও উৎসবের দিন নয়, বরং তা ত্যাগ, মানবতা ও আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে উৎসর্গ করার শিক্ষা দেয়।”

তিনি আরও বলেন,“ঈদুল আযহা মানুষে মানুষে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করে। এই দিনে ধনী-গরীব সকল মানুষ এক কাতারে দাঁড়ায় এবং পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতার মাধ্যমে গড়ে ওঠে এক মানবিক সমাজ।”

হাদিসের আলোকে কোরবানির গুরুত্ব:

রাসুলুল্লাহ (সা.) বলেছেন:

“আদম সন্তানের কোনো কাজ আল্লাহর নিকট কোরবানির দিন পশু জবেহ করার চেয়ে অধিক প্রিয় নয়। কোরবানির পশু কিয়ামতের দিন শিং, খুর ও লোমসহ উপস্থিত হবে। কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায়। তাই তোমরা খুশি মনে কোরবানি করো।”

(তিরমিজি, হাদিস: ১৪৯৩)

মো: আল মামুন হোসেন জুয়েল।বলেন, “কোরবানির প্রকৃত মর্মার্থ হলো আত্মত্যাগ। ব্যক্তি ও সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়াই হলো এই উৎসবের মূল শিক্ষা। আমরা যেন সেই শিক্ষা অন্তরে ধারণ করি ও বাস্তবে প্রতিফলিত করি—এটাই হোক আমাদের ঈদের অঙ্গীকার।”

তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের সঙ্গে ভাগ করে নিই। তাহলেই ঈদের আনন্দ হবে পরিপূর্ণ।”

শেষে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের জন্য নিরাপদ ও আনন্দময় ঈদের শুভকামনা জানান।

  • সিরাজগঞ্জ