প্রাথমিকে এক যুগে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ শিক্ষক নিয়োগ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী জানিয়েছেন, গত এক যুগে প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে।

 

গতকাল রোববার জাতীয় সংসদে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে শিক্ষা প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর উত্থাপিত হয়।

 

 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী জানান, গত এক যুগে প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৫ হাজার ২০৫ জন প্রধান শিক্ষক এবং ২ লাখ ৩৩ হাজার ৩৭৪ জন সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। সব মিলিয়ে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন। একই সময়ে বেসরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৪ হাজার ৮৭৫ জন শিক্ষকের চাকরি সরকারীকরণ করা হয়েছে।

 

সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে সারাদেশে বয়স্ক ভাতার সংখ্যা এক লাখ, বিধবা ও স্বামী নিগৃহীতের ক্ষেত্রে এক লাখ এবং প্রতিবন্ধী ভাতার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার বাড়ানো হয়েছে।

ইমি/ পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ