— বিজ্ঞাপন —

বাগেরহাটে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিল

বাগেরহাটে প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বিএনপি সন্ত্রাসবাদবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
bagerhat-mwpnjcw636jfp7i-20261121061401
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ ডেস্ক: ২১ নভেম্বর ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ন

বাগেরহাটে প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বিএনপি সন্ত্রাসবাদবিরোধী মিছিল বের করেছে। শুক্রবার ২০ নভেম্বর জুমার নামাজের পর শহরের দশানী এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি দশানী এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে দলীয় নানা স্লোগান দেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, দেশে চলমান অস্থিরতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাধারণ জনগণকে জাগ্রত করতেই এই মিছিলের আয়োজন করা হয়েছিল। বৃষ্টি সত্ত্বেও নেতাকর্মীদের উপস্থিতি কর্মসূচিকে সফল করে তোলে।

মিছিল শেষে শহরের একটি স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় বক্তারা সন্ত্রাসমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতি তাদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।

সূত্র: জাগো নিউজ

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗