ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৪ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুলতানপুর (পূর্ব পাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশের একাধিক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মনোয়ারা বেগম (৩৫), পিতা মৃত আব্দুল লতিফ, মাতা আমেনা বেগম, সাং নলগড়িয়া (কাশিনগর), ইউনিয়ন সিংগার বিল, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
২। লুৎফা বেগম (৩৭), পিতা মৃত আব্দুল গফুর, সাং বাখননগর দক্ষিণপাড়া, থানা মুরাদনগর, জেলা কুমিল্লা।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে জেলার সর্বত্র ডিবির অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ