ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে ২(দুই) বোনের মৃত্যু

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে তাছমিয়া আক্তার (৩) ও তারা নূর (৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু আপন খালাতো বোন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত তাছমিয়া আক্তার কুন্ডা গ্রামের মো. মাফিকুল মিয়ার মেয়ে এবং তারা নূর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতুলিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তারা নূর খালার বাড়ি কুন্ডা গ্রামে বেড়াতে এসেছিল।

পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১১টার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল দুই শিশু। তাছমিয়ার মা পুকুরপাড়ের কাছেই গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। আশপাশে না পেয়ে স্থানীয়দের সহায়তায় মাইকিং করে নিখোঁজ হওয়ার খবর জানানো হয়। এর কিছুক্ষণ পর এক ব্যক্তি পুকুরে কিছু একটা ভাসতে দেখে এগিয়ে গিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, ‘বর্ষাকালে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই শিশুদের প্রতি অভিভাবকদের আরও বেশি নজরদারি রাখা উচিত।’

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ