ভাঙ্গায় বাস – মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত, আহত ৩

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার,ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি বাবলাতলা বাস স্ট্যান্ড এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। আজ (৪ জুন) সকাল ৬টা ১২ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাহিন্দ্রা গাড়ি এবং মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ