শেষদিকে দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২০৫ রানে আটকালো বাংলাদেশ

শেষদিকে দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২০৫ রানে আটকালো বাংলাদেশ
শেষদিকে দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২০৫ রানে আটকালো বাংলাদেশ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। তবে শেষ দিকে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ ৬ উইকেট মাত্র ৪৫ রানে তুলে নিয়ে লঙ্কানদের ২০৫ রানে আটকে দেয় বাংলাদেশ।

ইনিংসের শুরুতে অধিনায়ক হাসিনি পেরেরা ও ইমেশা দুলানির ওপেনিং জুটিতে আসে ৬৮ রান। এই জুটি ভাঙেন রিতু মনি। পরের ওভারেই আরেকটি আঘাত হানে বাংলাদেশ, ফিরিয়ে দেন হার্ষিতা সামারাবিক্রমাকে।

চার রানের ব্যবধানে দুই উইকেট হারানোর পর ইমেশা দুলানি ও হানসিমা করুণারত্নে ৫২ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন। ইমেশা ৫২ রান করে সুলতানা খাতুনর বলে আউট হন। অন্যদিকে হানসিমা ফিফটি করে ৫৪ রানে থামেন সোবহানা মোস্তারির শিকার হয়ে।

মধ্য ও শেষ দিকে কাভিশা দিলহারি ৩০ রান করলেও অন্য ব্যাটাররা বড় কিছু করতে পারেননি। এক পর্যায়ে ৩ উইকেটে ১৬০ রান করা দলটি শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রানে থামে।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিতু মনি, তিনি নেন ৩ উইকেট। নাহিদা আক্তার নেন ২টি। এছাড়া রাবেয়া খাতুন ৯ ওভারে মাত্র ৩১ রান দিয়ে ১ উইকেট নেয়ার পাশাপাশি তিনটি মেডেন ওভার করেন।

শেষ দিকে এই দারুণ বোলিংই ম্যাচে বাংলাদেশকে এগিয়ে দিয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ