সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ‘দারসুল কুরআন’ আয়োজন শিবিরের

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কুরআনের জ্ঞান, নৈতিকতা ও আলোকিত জীবনবোধ ছড়িয়ে দিতে ‘দারসুল কুরআন’ শীর্ষক বিশেষ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মোগড়া ইউনিয়ন উপশাখা, আখাউড়া উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া।

 

আয়োজনে প্রধান আলোচক হিসেবে দারস প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ নুরুল আমিন। তিনি কুরআনের আলোকে আদর্শ জীবনের গুরুত্ব তুলে ধরে বলেন— “যে জাতি কুরআনের শিক্ষায় নিজেকে গড়ে তোলে, সে জাতি কখনো পথভ্রষ্ট হতে পারে না। তরুণ প্রজন্মকে কুরআনের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে, তাহলেই সমাজে ন্যায়ের আলো ছড়াবে।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা ছাত্রশিবির শাখার সভাপতি শেখ আসিফ, সেক্রেটারি আব্দুল্লাহ ইবনে মাহবুব, মোগড়া ইউনিয়ন উপশাখার সভাপতি মাহমুদুর রহমান হামিম, এবং সাবেক উপজেলা সভাপতি কাজী মিনহাজুল ইসলাম সাদ।

পাশাপাশি উপস্থিত ছিলেন মাদরাসাতুস সালেহা খাতুনের প্রিন্সিপাল মোহাম্মদ মনিরুজ্জামান স্যার, স্থানীয় শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের কর্মী–দায়িত্বশীলবৃন্দ।

 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এমন আয়োজন নিয়মিত হলে তারা কুরআনের জ্ঞান ও জীবনমুখী দিকগুলো আরও ভালোভাবে জানতে পারবে। কর্মসূচি শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ