সিরাজগঞ্জে বাড়ছে হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ৬০০; উদ্বেগে অভিভাবকরা

সিরাজগঞ্জে বাড়ছে হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ৬০০; উদ্বেগে অভিভাবকরা
সিরাজগঞ্জে বাড়ছে হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ৬০০; উদ্বেগে অভিভাবকরা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জন হামের উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০০ জনে।

রোববার (১৭ মে) সকালে সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। তবে বয়স্কদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৫৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন রোগী।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গত ২০ মার্চ থেকে সিরাজগঞ্জে বিশেষ টিকাদান কর্মসূচি চালু করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী ২০ মে পর্যন্ত চলমান এ কর্মসূচির আওতায় জেলার প্রায় ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৬৮ জন হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, জেনারেল হাসপাতালে ৭ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, শাহজাদপুরে ৪ জন এবং বেলকুচিতে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, হামের বিস্তার রোধে শিশুদের দ্রুত টিকা দেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা কিংবা সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ