সেই প্রেমিকাকে বিয়ে করলেন অভিনেতা অংশুমান

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বলিউড অভিনেতা অংশুমান । মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক সিয়েরার সঙ্গে অনেক দিন প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। পরে ২০২০ সালে বাগদান সারেন এই জুটি। এর দুই বছর পর সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হন অংশুমান-সিয়েরা।
জানা যায়, কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সেই মূহুর্তের অনুভূতি ব্যক্ত করে অংশুমান ঝা বলেন—‘শরতকালে বিয়ে করার স্বপ্ন দেখতো সিয়েরা। তার বাবা স্বপ্ন দেখতেন নৌকায় করে মেয়েকে কনে সাজিয়ে নিয়ে যাবেন লেকের পাড়ে। স্বপ্ন পূরণ হলো।

এছাড়া অংশুমান ঝা আরো বলেন, তার মা তাকে বিবাহিত দেখতে চেয়েছিলেন। আর তিনি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলেন যে তাকে অনুপ্রেরণা যোগাবে। অবশেষে অনেকগুলো স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে। তিনি নিশ্চিত তার মা সবই দেখতে পাচ্ছেন।’

এদিকে অংশুমান তার বিয়ের বেশ কিছু ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যেখানে বর-কনের সাজে দেখা যায় অংশুমান-সিয়েরা দম্পতিকে। সিয়েরার বাবা নৌকায় করে মেয়েকে কনে সাজিয়ে নিয়ে আসেন। সে দৃশ্যও ফ্রেমবন্দি করা হয়েছে, যা শেয়ার করেছেন অংশুমান।

মনির হোসেন / পথিক নিউজ 

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ