নমিনিশনের বৈধতা পেয়ে লাইভে এসে কাঁদলেন,ফিরোজুর রহমান ওলিও

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

লিটন হোসাইন জিহাদ,ব্রাহ্মণবাড়িয়া: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিওর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।

 

৩ ডিসেম্বর রোববার সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ওলির মনোনয়ন অবৈধ্য বলে ঘোষনা করেন। বাছাইয়ে শতকরা এক ভাগ ভোটারের তালিকা যাচাইয়ে সঠিক না পাওয়া (গড়মিল থাকায়) ফিরোজুর রহমান ওলিও’র মনোনয়নপত্রটি বাতিল  করেন রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচন কমিশনে আপিলের দশ দিন পর আজ ১৩ ডিসেম্বর বুধবার আপিলে ফিরোজুর রহমান ওলিওর মনোনয়ন বৈধ্য ঘোষনা করা হয়।

নির্বাচন কমিশনে মনোনয়ন বৈধ্যতা পাওয়ার পর ফিরোজুর রহমান ওলিও লাইভে এসে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগ) আসনের সর্বস্তরের জনগনকে ধন্যবাদ জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন আপনাদের দোয়া আমাকে আবারো আপনাদের মাঝে নিয়ে আসছে।

উল্লেখ্য ফিরোজুর রহমান ওলিও গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনয়ন লাভের আশায় উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ