কেন বাংলাদেশে আসা হচ্ছে না জাকির নায়েকের জানা গেল

বিশিষ্ট ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। তবে ভারতীয় বংশোদ্ভূত এই স্কলারের ঢাকায় আসা হচ্ছে না। তাকে ঢাকায় আসার অনুমতি দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকা সফরের কথা ছিল জাকির নায়েকের। শুধু ঢাকায় নয়, তাকে নিয়ে ঢাকার বাইরে যাওয়ার পরিকল্পনাও ছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে। জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। জাকির নায়কের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই। কারণ সবাই এখন নির্বাচনমুখী। সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের পর জাকির নায়েক ঢাকায় আসতে পারেন। তবে নির্বাচনের আগে নয়। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় অন্যদের মধ্যে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০১৬ সালে জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উসকানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগ আনে ভারত। এরপর জাকির নায়েক ভারত ছাড়েন এবং মালয়েশিয়ায় আশ্রয় নেন।

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বিশিষ্ট ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। তবে ভারতীয় বংশোদ্ভূত এই স্কলারের ঢাকায় আসা হচ্ছে না। তাকে ঢাকায় আসার অনুমতি দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকা সফরের কথা ছিল জাকির নায়েকের। শুধু ঢাকায় নয়, তাকে নিয়ে ঢাকার বাইরে যাওয়ার পরিকল্পনাও ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে। জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। জাকির নায়কের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই। কারণ সবাই এখন নির্বাচনমুখী।

সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের পর জাকির নায়েক ঢাকায় আসতে পারেন। তবে নির্বাচনের আগে নয়।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় অন্যদের মধ্যে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১৬ সালে জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উসকানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগ আনে ভারত। এরপর জাকির নায়েক ভারত ছাড়েন এবং মালয়েশিয়ায় আশ্রয় নেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ