দুদককে ৭ দিনের আলটিমেটাম দিলেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান।

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান দুর্নীতির বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত অগ্রগতি জানতে এবং সাক্ষাতের সময় নির্ধারণের লক্ষ্যে গত এক মাস ধরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো কার্যকর সাড়া পাননি বলে অভিযোগ করেছেন।

রবিবার সরাসরি দুদক কার্যালয়ে উপস্থিত হয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তার (পিআরও) সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পিআরও তাকে আশ্বস্ত করেন যে বিষয়টি চেয়ারম্যানের নজরে এনে সাক্ষাতের ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এ প্রসঙ্গে নাদিম হাসান বলেন, “আগামী ৭ দিনের মধ্যে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিলে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতৃত্বে আমরা দুদক ঘেরাও কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”

তিনি আরও বলেন, “একটি ফ্যাসিবাদী সরকারের আমলেও আমরা তদন্তের নাটক দেখেছি। গণঅভ্যুত্থানের পরেও যদি দুদক একই নাটকীয় তদন্তের নামে সময়ক্ষেপণ ও দায়মুক্তির পথ অনুসরণ করে, তবে দেশের তরুণ সমাজ তা মেনে নেবে না।”

তার অভিযোগ, “কোনো অদৃশ্য শক্তির প্রভাবে দুর্নীতির অভিযোগগুলো নিষ্পত্তি না হলে, আমরা তারও উত্তর আদায় করবো। দুদককে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে, তারা দুর্নীতিবাজদের পক্ষে থাকবে নাকি জনগণের পক্ষে।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ