নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা শিক্ষামন্ত্রীর নিকট

নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা শিক্ষামন্ত্রীর নিকট
নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা শিক্ষামন্ত্রীর নিকট
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নৈতিক শিক্ষার অবক্ষয় রোধ ও সারাদেশে শিক্ষার মানোন্নয়নের অংশ হিসেবে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় মন্ত্রণালয়ে বিবেচনায় রয়েছে। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে এই তথ্য প্রদান করেন তিনি।

মন্ত্রী জানান, নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা শুধুমাত্র ইসলাম শিক্ষা নয়, দেশের অন্যান্য ধর্মের শিক্ষার বিষয়েও দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়মে আনার বিষয়েও মন্ত্রণালয়ে কমিটি গঠন করা হয়েছে।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী জানান, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সরকার এগুলোর মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির জন্য নতুন আবেদন আহ্বান করা হবে এবং পুরাতন আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে বলে জানান মন্ত্রী।

রোববার সংসদ অধিবেশনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সভাপতিত্ব করেন। এই অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ