‘প্রতিটি মুহূর্তের’ জন্য অনুতপ্ত বিল গেটস চাইলেন ক্ষমা

প্রতিটি মুহূর্তের’ জন্য অনুতপ্ত বিল গেটস চাইলেন ক্ষমা
প্রতিটি মুহূর্তের’ জন্য অনুতপ্ত বিল গেটস চাইলেন ক্ষমা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের যৌন পাচার সংক্রান্ত লাখ লাখ নথি মার্কিন বিচার বিভাগ প্রকাশ করার পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে, যেখানে নতুন করে আলোচনায় এসেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।

বুধবার (৪ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার নাইন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস জানিয়েছেন, তিনি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য গভীরভাবে অনুতপ্ত এবং এর জন্য ক্ষমা চাইছেন। ২০১১ সাল থেকে পরবর্তী তিন বছরে এপস্টেইনের সঙ্গে কয়েকবার ডিনারে অংশ নেওয়ার কথা স্বীকার করলেও তিনি কখনোই এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে যাননি এবং কোনো অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন না বলে দাবি করেছেন।

তবে মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নতুন নথিতে এপস্টেইনের একটি খসড়া ই-মেইল পাওয়া গেছে, যেখানে বিল গেটসকে মাদক সংগ্রহ ও রুশ নারীদের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে সহায়তা করার কথা উল্লেখ করা হয়েছে।

বিল গেটস এই ই-মেইলটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং কেন এপস্টেইন এমন কাল্পনিক আক্রমণাত্মক তথ্য লিখেছিলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা গেটস বিষয়টি নিয়ে গুরুতর অবস্থান নিয়েছেন।

তিনি মনে করেন, দণ্ডপ্রাপ্ত একজন অপরাধীর সঙ্গে সময় কাটানো এবং তাদের সম্পর্কের প্রকৃত ধরন নিয়ে মাইক্রোসফট সহপ্রতিষ্ঠাতার এখনো অনেক প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে। এপস্টেইন ফাইলসের এই চাঞ্চল্যকর তথ্যের কারণে বিল গেটসের ব্যক্তিগত ভাবমূর্তি এখন বড় ধরনের সংকটের মুখে পড়েছে। সব মিলিয়ে, প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে প্রকাশিত এই নথিগুলো বিশ্ব রাজনীতি ও করপোরেট অঙ্গনে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ