ব্যস্ত সড়কে স্ত্রীকে জবাইয়ের চেষ্টা, পথচারীদের সাহসিকতায় প্রাণে বাঁচলেন নারী

 ব্যস্ত সড়কে স্ত্রীকে জবাইয়ের চেষ্টা, পথচারীদের সাহসিকতায় প্রাণে বাঁচলেন নারী
 ব্যস্ত সড়কে স্ত্রীকে জবাইয়ের চেষ্টা, পথচারীদের সাহসিকতায় প্রাণে বাঁচলেন নারী
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ভারতের বেঙ্গালুরু শহরের নেলামানগালা এলাকার দাসানাপুরায় প্রকাশ্য দিবালোকে স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছেন এক ব্যক্তি। তবে পথচারীদের সাহসী হস্তক্ষেপে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই নারী।

বুধবার (৬ মে) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় অভিযুক্ত সঞ্জয় মোটরসাইকেলে এসে স্ত্রী সোনালীর পথরোধ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি জোর করে সোনালীকে রাস্তার মাঝখানে টেনে নিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কাটার চেষ্টা করেন।

এসময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে আটক করেন এবং গণধোলাই দিয়ে নারীকে উদ্ধার করেন। পরে সোনালী নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন।

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহ ও স্বামীর অতিরিক্ত মদ্যপানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি আলাদা থাকার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ হয়ে সঞ্জয় এ হামলা চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ