ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিজের ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা হুমায়ুন মিয়াকে (৫০) আটক করেছে পুলিশ। শিশুটির মা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে আটক করে।

বিজয়নগর থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি হুমায়ুন মিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান। শিশুটি তার মাকে জানায় যে গত এক মাস ধরে তার বাবা তাকে ধর্ষণ করে আসছিল। সর্বশেষ গত রবিবার রাতেও একই ঘটনা ঘটে। এরপর মা থানায় এসে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ হুমায়ুন মিয়াকে আটক করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না। আটককৃত হুমায়ুন মিয়াকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া, ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ