— বিজ্ঞাপন —

শ্রীপুরে গারো জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে গারো জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়ানগালা-২০২৬ সমারোহে অনুষ্ঠিত হয়েছে।
festival-mwpng9tx7fqp988-20261121061134
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ফিচার ডেস্ক: ২১ নভেম্বর ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে গারো জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়ানগালা-২০২৬ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। নতুন ফসল ও ফলমূল ঘরে তোলার মৌসুমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী এই উৎসবে স্থানীয় গারো সম্প্রদায়ের বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে তাদের নিজস্ব সংস্কৃতি, নাচ ও গানের মাধ্যমে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করা হয়।

ওয়ানগালা উৎসব গারো সংস্কৃতির একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ অংশ। নতুন ফসল ব্যবহারের আগে প্রাকৃতিক দেবী শলজং বা মিসালপারা দেবীর উদ্দেশ্যে তা উৎসর্গ করা তাদের ধর্মীয় ও সামাজিক রীতির অন্তর্ভুক্ত।

উৎসবে উপস্থিত বক্তারা গারো জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি ও রীতিনীতি সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: জাগো নিউজ

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗