ফিচার ডেস্ক: ২১ নভেম্বর ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ন
গাজীপুরের শ্রীপুরে গারো জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়ানগালা-২০২৬ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। নতুন ফসল ও ফলমূল ঘরে তোলার মৌসুমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়।
ঐতিহ্যবাহী এই উৎসবে স্থানীয় গারো সম্প্রদায়ের বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে তাদের নিজস্ব সংস্কৃতি, নাচ ও গানের মাধ্যমে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করা হয়।
ওয়ানগালা উৎসব গারো সংস্কৃতির একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ অংশ। নতুন ফসল ব্যবহারের আগে প্রাকৃতিক দেবী শলজং বা মিসালপারা দেবীর উদ্দেশ্যে তা উৎসর্গ করা তাদের ধর্মীয় ও সামাজিক রীতির অন্তর্ভুক্ত।
উৎসবে উপস্থিত বক্তারা গারো জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি ও রীতিনীতি সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সূত্র: জাগো নিউজ

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।