— বিজ্ঞাপন —

সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে অসুস্থ হয়ে বিমান থেকে নামানো বাংলাদেশি প্রবাসী নিখোঁজ, বাবার সন্ধানে পরিবারের আকুতি

সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে অসুস্থ হয়ে বিমান থেকে নামানো বাংলাদেশি প্রবাসী নিখোঁজ, বাবার সন্ধানে পরিবারের আকুতি
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে শারীরিক অসুস্থতার কারণে বিমান থেকে নামিয়ে দেওয়ার পর ইব্রাহিম (৪৬) নামের এক বাংলাদেশি প্রবাসীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। গত ২০ নভেম্বর ২০২৬ তারিখে সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (SV808) জেদ্দা থেকে ঢাকায় ফেরার কথা ছিল তাঁর। কিন্তু বিমানে ওঠার পর হঠাৎ তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। এ কারণে তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তাঁকে কোনো হাসপাতালে নেওয়া হয়ে থাকতে পারে বলে পরিবারের ধারণা। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। তাঁর মোবাইল ফোনও বন্ধ থাকায় তিনি বর্তমানে কোথায় আছেন, কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কিংবা তাঁর শারীরিক অবস্থা কেমন—এ বিষয়ে পরিবার কিছুই জানতে পারছে না। নিখোঁজ ইব্রাহিমের বয়স ৪৬ বছর। তিনি বাংলাদেশি নাগরিক। তাঁর পিতার নাম আব্দুল হামিদ এবং মাতার নাম ছাকিনা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা সাফলেজি, দুলালপুর বাজার, হোমনা, কুমিল্লা, বাংলাদেশ। পরিবারের সদস্যরা জানান, অসুস্থ বাবার দেশে ফেরার অপেক্ষায় ছিলেন তাঁরা। কিন্তু বিমান থেকে নামিয়ে দেওয়ার পর তাঁর আর কোনো খোঁজ না পাওয়ায় পুরো পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। এ অবস্থায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষ, সৌদিয়া এয়ারলাইন্স, সংশ্লিষ্ট হাসপাতাল, সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে পরিবার। কেউ যদি ইব্রাহিমকে দেখে থাকেন, তাঁর সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন কিংবা তিনি কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সে বিষয়ে কিছু জানতে পারেন, তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। জরুরি যোগাযোগ:

মোবাইল: +8801959872379 WhatsApp, IMO অথবা সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ব্যাপকভাবে শেয়ার করার জন্যও সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। তাঁদের বিশ্বাস, সবার সম্মিলিত সহযোগিতা ও একটি শেয়ার হয়তো তাঁদের প্রিয় বাবার সন্ধান পেতে সহায়তা করতে পারে। পরিবারের আকুল আবেদন—আমরা শুধু আমাদের বাবাকে ফিরে পেতে চাই। সবাই তাঁর সন্ধানে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মহান আল্লাহ তাঁকে সুস্থ ও নিরাপদে রাখুন। আমিন।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗