বাংলাদেশ ডেস্ক: ২১ নভেম্বর ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে সরকার নতুন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পরিকল্পনার অংশ হিসেবে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন যে, ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে বহু প্রতীক্ষিত ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা কার্যকর করা হবে। এই উদ্যোগ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও কর্মরত সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সরকারের এই নতুন রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বমানের সামরিক শক্তিতে রূপান্তরিত হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। সামরিক বাহিনীর আধুনিকায়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান তিনি।
সূত্র: জাগো নিউজ

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।